রায়পুরে সাংবাদিক দম্পতি মোহন- রেহানার ভালোবাসা দিবস উদযাপন
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
আজ মঙ্গল বার ( ১৪ ফেব্রেুয়ারী ) বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বের সকল মানুষ এই দিনকে প্রিয় মানুষের জন্য উৎসর্গ করেন।তেমনি উৎসর্গ করেছেন সাংবাদিক আবু মূসা মোহন। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্যতম সাংবাদিক দম্পতি আবু মূসা মোহন ও রেহানা বেগম। সাংবাদিক মোহনের বাড়ী বান্দরবান জেলার পৌর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। বাড়ী থেকে ২০০৫ সালে রাগারাগী করে বের হয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আসে দূর সর্ম্পকের এক ভাইয়ের কাছে। আসার এক বছর পরে পরিচয় হয় রায়পুর উপজেলার বাসীন্দা ওহাব খন্দকারের কনিষ্ঠ কন্যা রেহানা বেগমের সাথে। রেহানা বেগম তখন কলেজ ছাত্রী। এক মহিলা ঘটকের মাধ্যমে পরিচয় হয় তাদের। তখন সাংবাদিক মোহন বিয়ের জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবে সাংবাদিক রেহানা বেগম বিয়েতে রাজী হন। পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বর্তমানে দুজনের খুব সুখী সংসার। রায়পুর উপজেলায় একমাত্র সাংবাদিক সম্পতি মোহন- রোহানা। সাংবাদিক মোহন জানান, আমি যখন রায়পুরে আসি তখন মাথা গোজায় ঠায় ছিলনা । আমাকে রায়পুরের ব্যবসায়ী বাবুল পাটোয়ারী অনেক সাহয্য করে। তার সাহায্য এবং আমার প্রচেষ্টায় আমি এই প্রর্যন্ত আসতে পেরেছি। বর্তমানে আমি এবং আমার পরিবার অনেক সুখে আছি। সাংবাদিক রেহান জানান, ২০০৬ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের প্রথম প্রথম আমদের সংসার ছিল অভাবনীয় সংসার । বর্তমানে আমরা এক ছেলে আর এক মেয়ে নিয়ে অনেক সুখে আছি। যখনি সময় পায় বাচ্চাদের সে কাছে কাছে রাখে । বাচ্চারা সবসময় বাবার কাছে থাকে। আমদের এই সংসারের বয়স দীর্ঘ ১১বছর । আজ পর্যন্ত আমার স্বামী আমাকে কোন রমক কষ্ট পেতে দেয় নি । এবং কি আমদের সংসারে আজ পর্যন্ত কোন রকম কলহ হয় নি। আমি গর্বিত এই রকম একজন ম্বামী পেয়ে। আমি মনে করি বাংলার প্রতিটি ঘরে এমন স্বামী থাকলে কোন রকম সমস্য কিংবা কলহ সৃষ্টি হবে না।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০২-২০১৭ইং/ অর্থ