বিএনপি বিদেশি সহায়তায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে : প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার পতন ইস্যুতে জনগণের দ্বারা প্রত্যাখাত হয়ে বিএনপি বিদেশি সহায়তায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তারা বিদেশে প্রতিনিধি পাঠিয়ে সমর্থন লাভের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারের অত্যন্ত উন্নত ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির সুফল জনগণ পাচ্ছে। সরকারের সুদৃঢ় পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশসমূহ এবং উন্নত বিশ্বের সকল দেশের সাথে অতীতের তুলনায় বর্তমানে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো অবস্থানে আছে।’
তিনি আরো বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের দোসররা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে উঠেপড়ে লেগেছে। ইতিপূর্বে সরকারকে হঠাতে তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং আগুনসন্ত্রাস চালিয়ে শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে।’