মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুরে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট:

দিনাজপুর বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের টেগরা তকিপুর গ্রামে আল আমিন (২৬) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আমিন ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, আল আমিন ছয় মাস আগে বিয়ে করেন। তিনদিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। বিকেলে নিজের ঘরে আল আমিনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।