ফরিদপুরের সালথা থানার ওসি বেলায়েত হোসেন প্রত্যাহার
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট:
ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেনকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে প্রত্যাহার করা হয়।লথা থানার ওসি প্রত্যাহার
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, সালথা থানায় ওসি হিসেবে ডিএম বেলায়েত হোসেনের কার্যকাল আড়াই বছরের বেশি হয়ে যাওয়ায় নিয়মানুযায়ী তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বিকেলেই সেখানে নতুন ওসি হিসেবে আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।