মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে দুই মাদক ব্যবসায়ী আটক

Muktijoddhar Kantho ৫৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :     

গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ ক্যাম্পের একটি  দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে জেলার কোতোয়ালী থানাধীন সিএনবি রোডস্থ খাগডহর মধ্যপাড়া সাকিন এলাকা হতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ লিটন (৪২), পিতা- মৃত- মিয়াজ উদ্দিন, ২।

মোঃ রিয়াজ উদ্দিন রিয়াদ(২০), পিতা- মোঃ লিটন সর্বসাং- ৬৯/১ খাগডহর মধ্যপাড়া, সর্বথানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,২০,৭৩০/- (এক লক্ষ বিশ হাজার সাতশত ত্রিশ টাকা)সহ  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মামলা মূলে থানায় হন্তান্তর করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান