মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ১২ টি ল্যাপটপ চুরি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। উপজেলার তরুন্দিয়া ইউনিয়নে সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনে শুক্রবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। এঘটানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন আহমদ  নাইট গার্ডের নিকট শনিবার ভোরে ঘটনা জেনে ঈশ্বরগঞ্জ থানায় জানান। দুবৃত্তরা ল্যাবে রক্ষিত ১৭ টি ল্যাপটপের মধ্যে ১২ টি চুরি করে নিয়ে গেছে। ঈশ্বরগঞ্জ থানার এসআই খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০২-২০১৭ইং/ অর্থ