মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বেনাপোল, যশোর ও সাতক্ষীরার যান চলাচল করছে ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে

Muktijoddhar Kantho ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥

মাগুরা যশোর সড়কে শালিখা উপজেলার চিত্রা নদীর ওপর ব্রিজ ধসে পড়ায় বেনাপোল, শার্শা, সাতক্ষীরা ও যশোরের যান চলাচল করছে ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে।

এতে করে দূরভোগ পোহাত হচ্ছে ঢাকাগামী পন্য পরিবহন ও যাত্রীদের। আবার কিছু কিছু পরিবহন কাউন্টার ব্রিজ ধসের  কারণে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নিচ্ছে। এসব ঢাকাগামী যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হলোও নিদিষ্ট সময়ে গন্তব্য স্থানে পৌছাতে পারছে না।

এ ব্যাপারে পরিবহন কাউন্টারে জানতে চাইলে তারা বলেন, আমার যাত্রীদের কাছ থেকে কোন প্রকার অতিরিক্ত ভাড়া আদায় করছি না তবে ঝিনাইদাহ হয়ে পরিবহন চলাচল করায় এবং ফেরী ঘাটে যানজট হওয়ায় একটু সময় বেশী লাগছে। ব্রীজটি নষ্ট হওয়ায় বেনাপোলে আমদানি – রপ্তানির কাজও ধীর গতিতে হচ্ছে। এ কারণে নষ্ট হচ্ছে ঢাকাগামী বিভিন্ন ধরনের সবজি জাতীয় কাচামাল।

সড়ক ও জনপথ বিভাগের যশোরের প্রকৌশলী জানান, ১০ টান বোঝায় উপযোগী ব্রিজটিতে ৫০ টন ওজনের দুটি ট্রাক ওঠায় ধসে গেছে ব্রিজটি। এতে করে বেনাপোল, শার্শা, সাতক্ষীরা ও যশোরের চলাচলকারী যানবহনগুলো বিকল্প হিসাবে ঝিনাইদাই হয়ে ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ যাতায়াত করতে হচ্ছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান