রায়পুরে আলহেরা সেচ্ছায় রক্ত দান সংস্থার ১ম বর্ষপূর্তী উদ্যাপন
মনির হোসেন রবিন, লক্ষীপুর প্রতিনিধি:
যে করবে রক্ত দান, সে হবে পূণ্যবান এই শ্লোগানে রায়পুর উপজেলার ঝাউডগী আল হেরা সেচ্ছায় রক্ত দান সংস্থার উদ্যোগে ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুফ পরীক্ষা করা হয়। এর পর্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।প্র তিষ্ঠাতা সভাপতি এস এম জাকির হোসাইন এর পরিচালনা ও ওসমান গনি(নয়ন)এর স ালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন লক্ষীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মন্জুর হোসেন (সুমন) ও বিষেশ অতিথি হিসেবে আলোচনা করেন রায়পুর ফেন্ডস্ ফোরামের সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদুর রহমান(মুরাদ)ও উপদেষ্টা মন্ডলীর সদস্য,সুবেদার আবু হানিফ,সর্দার সৈয়দ আহমেদ,আবু তাহের সর্দার, ডাঃ আঃ মজিদ,ও আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আবুল খায়ের, জাহির, আল মামুন, রাসেল, রিয়াদ, রিটন, রুবেল প্রমুখ। বিনামূল্যে প্রায় দুইশতাধিক মানুষকে রক্ত গ্রুপ পরিক্ষা করানো হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/ ২১-০২-২০১৭ইং/ অর্থ