মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে সিএনজি চাপায় এক বৃদ্ধ নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চাপায় আবু বক্কর সিদ্দীক নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) পাচরুখী বাজার সংলগ্ন এ ঘঠনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দীকের বাড়ী উপজেলার জাহাঙ্গীর পুরের ধীতপুর গ্রাম।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে আবু বক্কর রাস্তা পাড় হবার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির নীচে চাপে পড়লে ঘটনাস্থলেই আবু বকর প্রান হারায়। পরে নিহতের লাশ নান্দাইল হাসপাতালে রাখা হয়। এ গঠনায় সিএনজি চালক পলাতক রয়েছে। নান্দাইল থানার কর্মরত এসআই নাজিম উদ্দীন ঘটনারটি নিশ্চিত করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০২-২০১৭ইং/ অর্থ