মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে টানা দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।