মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গুরুদয়াল সরকারী কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্টারঃ 

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। কলেজের ২২টি বিভাগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, মাতৃভাষা দিবস উপলক্ষে আলেচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অডিটোরিয়ামে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সহযোগী অধ্যাপক একে মাজহারুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রাম চন্দ্র রায়। আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ এ এস এম নজরুল ইসলাম মজুমদার, ইতিহাস বিভাগের শিক্ষক ইমতিয়াজ তানভীর প্রমূখ।

এসময় বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-ফেব্রুয়ারি-২০১৭ইং/ নোমান