জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্ট:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল করিব খান।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দেশের বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।