মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হালুয়াঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩ মার্চ,কে হচ্ছেন সভাপতি সম্পাদক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
মাসুম আদনান, ময়মনসিংহ প্রতিনিধিঃ 
হালুয়াঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন -২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে, কে হচ্ছেন সভাপতি সম্পাদক। জানা যায়,আগামী ৩ মার্চ হালুয়াঘাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হালুয়াঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কার্যকারী কমিটির ৯টি পদের বিপরীতে প্রেসক্লাব কার্যালয় হতে রাত ৮টা থেকে ৯ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হবে।
প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাতেম আলী জানান, নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ২৭ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা, ২৮ ফেব্রুয়ারি প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ, ৩মার্চ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তি পূর্ণ্য পরিবেশে প্রেসক্লাব কার্যালয়ে সকল ভোটারের অংশ গ্রহনের মাধ্যমে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে। উক্ত নির্বাচনে অংশ গ্রহন করতে ইচ্ছুক সদস্যদের সঠিক সময়ে ফরম সংগ্রহ ও পুরণ করার জন্য আহবান জানানো হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০২-২০১৭ইং/ অর্থ