মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অন্য নামে নয়, কুমিল্লা নামেই কুমিল্লার বিভাগ চাই

Muktijoddhar Kantho ৬৭ বার পঠিত ৩ মিনিটের পাঠ

কুমিল্লা থেকে : অন্য কোনও নামে নয়; মা-মাটি-মাতৃত্ব, শৈশব-কৈশর আর ভালোবাসার সাথে ইতিহাস-ঐতিহ্যের কুমিল্লা নামেই কুমিল্লাবাসী অতি দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন চায় বলে দাবি জানান কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বর অন্য নামে নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই শীর্ষক মানববন্ধন থেকে এ-দাবি উপস্থাপন করেন বক্তরা। মানববন্ধন আয়োজন করেন কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদ।
বক্তারা বলেন, কোনও ব্যক্তির অপরাধের জন্য কোনও জাতি-গোষ্ঠী অপরাধী হতে পারে না। বর্বর খুনী মোস্তাকের অপরাধ কুমিল্লার জনগণ কখনও প্রশ্রয় দেয়নি যার বহিঃপ্রকাশ তার মরদেহ পর্যন্ত কুমিল্লার মাটিতে দাফন কাজে প্রতিরোধ ঘটনা মাধ্যমে।
Displaying 25022017-7f.jpg
বক্তারা আরও বলেন, কুমিল্লাকে নিয়ে কুমিল্লার কতিপয় ব্যক্তি-মহল ষড়যন্ত্র করছে। বৃহত্তম কুমিল্লার জনগণের নাগরিক অধিকারের কথা চিন্তা না করে শুধু নিজেদের ব্যক্তিগত স্বার্থস্বিদ্ধি হাসিল করার অপচেষ্ঠায় লিপ্ত আছে। যার প্রভাব পড়ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর। কুমিল্লাকে বিতর্কিত করার মাধ্যমে বৃহত্তম কুমিল্লার জনগণের কাছে শেখ হাসিনাকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে যা কখনও সফল হতে দেওয়া হবে না। কুমিল্লা মাটি ও মানুষের বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করবে, যাঁরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিতর্কিত করার নোংরা চিন্তা-ভাবনা করবে তাঁদের উচিৎ শিক্ষা দেওয়ার জন্য কুমিল্লা জনগণ আজ ঐক্যবদ্ধ।
কুমিল্লার মাটি ও সংস্কৃতির সাথে বৃহত্তম কুমিল্লারবাসীর নাড়ীর সম্পর্ক, আবেগ-ভালোবাসা, সম্মান-শ্রদ্ধার সাথে কুমিল্লা নামটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আর তাই বৃহত্তম কুমিল্লাবাসীর সাথে উদিয়মান নতুন প্রজন্মের ভালোবাসা-স্বপ্নের কথা চিন্তা করে অন্য কোনও নামে নয়; কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ প্রদান করবেন। কারণ তিঁনি শুধু একজন প্রধানমন্ত্রীই নয়, তিঁনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, কুমিল্লা জার্নালিস্ট এসোসিয়েশন অব ঢাকা (সিজেএডি) এর সভাপতি মাহমুদুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন আহমেদ, ওয়াশিউর রহমান ইমন, রফিকুল ইসলাম রাকিব, কুমিল্লা জার্নালিস্ট এসোসিয়েশন অব ঢাকা (সিজেএডি) এর সহ-প্রচার সম্পাদক মোৎ শরীফুল ইসলাম এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান