মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে মাতৃছায়া কিন্ডার গার্টেনের ৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টিান সম্পন্ন

Muktijoddhar Kantho ৯০ বার পঠিত ২ মিনিটের পাঠ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাতৃছায়া কিন্ডার গার্টেন ৫ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতি ও পুরস্কার বিতরনী অনুষ্টান সোমবার (২৭ শে ফেব্রুয়ারী) অনুষ্টিত হয়। বিদ্যালয়টি আচারগাঁও ইউনিয়নের সিংদই খালপাড় নতুন বাজারের পার্শে মনোরম পরিবেশে স্থাপিত। জনাব মোঃ নূর মোহাম্মদ ভূইয়ার সভপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কামাল উদ্দীন ফকির।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৯নং আচারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রেনু। সাবের উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার। সাবের ইউনিয়ন চেয়ারম্যান, হাসিম উদ্দীন ভূইয়া। সিংদই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দীন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), নান্দাইল উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম সাইফুল্লাহ্সহ এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন। সিংদই আদর্শ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, জনাব মোঃ আনোয়ারুল হকের সঞ্চালনায় সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত চলে ক্রিয়া প্রতিযোগিতাটি। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্য পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্টানটি শেষ হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান