মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ড্রাম বিষ্ফোরনে পিতা-পুত্র সহ তিনজন আহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতাঃ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বালানী তেলে ড্রাম বিষ্পোরণে তিনজন আহত হয়েছেন।
সোমবার সকাল দশটার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের তরফপাছাই গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন ঔই গ্রামের মৃত রবি আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫) ও তার ছেলে রমজান আলী (২৩) এবং আবুল ককালম। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্য রুকোনুজ্জামান জানান, জ্বালানী তেলের ড্রাম গৃহস্তালি কাজের ব্যবহার উপযোগী করার জন্য আগুনের সাহায্যে উত্তপ্ত করার সময় এটি বিষ্পোরিত হয়। খবর পেয়ে ষ্টেশন ইনচার্য রুকনোজ্জামানের নেতৃত্ব ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত গঠনা স্থলে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০২-২০১৭ইং/ অর্থ