নান্দাইলে অতি দ্ররিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্প সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরে অতি দ্ররিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে ১২ ইউনিয়নে ৪ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। মোট শ্রমিকের সংখ্যা ৫ হাজার ৬ শত ২৯ জন। প্রতি ইউনিয়নে ৯টি করে প্রকল্প নেওয়া হয়েছে। বেতাগৈর ইউনিয়নে প্রকল্প ৮টি। মোট প্রকল্পের সংখ্যা ১০৭টি। ১০ই জানুয়ারী ২০১৭ কাজ শুরু হওয়ার সরকারী নির্দেশনা থাকলেও যথাসময়ে কাজ শুরু করা সম্বব হয়নি। কাজ শেষ হবে ১০ই মার্চ ২০১৭ইং। প্রতিজন শ্রমিক প্রতিদিনেরন জন্য ২০০ টাকা হারে ভাতা পাবেন। লেবার সর্দার অতিরিক্ত ৫০ টাকা হারে ভাতা পাবেন। নান্দাইল উপজেলার ১২ ইউনিয়নের ১২ জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। নব যোগদান কারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এবি এম সিরাজুল হক প্রতিদিন প্রকল্প এলাকায় পরির্দর্শন করছেন। ইউএনও জানান পরিদর্শনকালে যে কয়জন শ্রমিক উপস্থিত পেয়েছেন শুধু মাত্র তাদের বিল করা হবে। নান্দাইল উপজেলায় সোনালী, অগ্রণী, কৃষি ও জনতা ব্যাংকের মাধ্যমে শ্রমিকের হাতে হাতে বিল পরিশোধ করা হবে। নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় মিডিয়াকর্মীরা পরিদর্শন করে শ্রমিকের উপস্থিতি খুবই কম দেখতে পেয়েছেন। জানাগেছে ইউনিয়ন পরিষদ ৫০% শ্রমিক এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ৫০% শ্রমিক তালিকা ভূক্ত করা হয়েছে। নান্দাইল উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন স্থানীয় ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজসে শ্রমিক ব্যাতীত অন্য কেউ যাতে সরকারী টাকা উঠিয়ে নিতে না পারে। এরজন্য যথাযথ উর্ধবতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০২-২০১৭ইং/ অর্থ