নান্দাইলে পরিবহন ধর্মঘট : যাত্রী সাধারনের দূর্ভোগ চরমে
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে (বাসচালক) যাবজ্জীবন কারাদন্ডাদেশের প্রতিবাদে আজ (মঙ্গলবার) সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা পরিবহন শ্রমিক সংগঠনের নির্দেশে (কিশোরগঞ্জ-ময়মনসিংহ) আঞ্চলিক মহাসড়কের নান্দাইল চৌরাস্তা এলাকায় ভোর থেকেই পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছে,গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার অর্ধদিবস হরতালের সঙ্গে এই ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। এদিকে ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া সেসব এলাকা থেকে হেঁটেই মানুষ কর্মস্থলে রওনা দিয়েছে। নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ধর্মঘটের আইন শৃঙ্খলা বজায় থাকার লক্ষ্যে অফিসার ইনচার্জ অহিদুজ্জামানের নেতৃত্বে সকল অফিসার ও ফোর্স মহাসড়কে মোতায়েন রয়েছে। যে কোন অনাকাঙ্খিত ঘটনা নিবরাণের লক্ষ্যে সদা প্রস্তুত রয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০২-২০১৭ইং/ অর্থ