মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ‘মুক্তিযোদ্ধার কন্ঠে’র সাংবাদিক রকির উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল

Muktijoddhar Kantho ২৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জ সদরে অবস্থিত খরমপট্রি এলাকা সংলগ্ন ম্যাপল স্কুলের সামনে ‘মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম’ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী রকি সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করায় সাংবাদিকরা নিন্দা জানিয়েছে।

এ ঘটনায় দোষীদেরকে গ্রেফতার ও সুষ্টু বিচারের দাবি জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখা ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবীব রেজা,কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, সাংবাদিক সংস্থার সহসভাপতি নজরুল ইসলাম খায়রুল, সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ,সাংবাদিক শফিক কবীর, ফারুকুজ্জামান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-মার্চ-২০১৭ইং/নোমান