মমতাজ উদ্দিন পুনরায় সিআইপি নির্বাচিত হওয়ায় রাকাব অফিসার্স এসোসিয়েশনের অভিনন্দন
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য আলহাজ্ব মমতাজ উদ্দিন পুনরায় সিআইপি নির্বাচিত হওয়ায় গতবুধবার রাঁতে চেম্বার ভবনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন বগুড়া উত্তর ও দক্ষিণ জোন পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। দেশের উন্নয়নে বাণিজ্যিক খাতে তাঁর ধারাবাহিক অবদান রাখার জন্য নেতৃবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া উত্তর জোন সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামশুল হক, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মহসিন, রাকাব বগুড়া শাখা এজিএম আাব্দুল খালেক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, বগুড়া দক্ষিণ সাধারণ সম্পাদক ও কাহালু শাখার ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, সান্তাহার শাখা ব্যবস্থাপক সারোয়ার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার শাহীন, বগুড়া কর্পোরেট শাখা উর্ধ্বতন কর্মকর্তা সাজেদুর রহমান, ধুনট শাখা ব্যবস্থাপক মনসুর রহমান খান, শেখাহার শাখা ব্যবস্থাপক আব্দুল মোমিন প্রমূখ।