মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিসের সড়ক দূর্ঘটনার যৌথ মহড়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড়। রাত তখন ১২টয় শুনশান নিরবতা পথচারিও নগন্য। এমন সময় একটি রিক্সাভ্যানের সাথে বাসের মুখোমুখী সংঘর্ষ। ভ্যান আরোহীরা আহত রক্তাক্ত আহত, ঠিক এমন সময় ফায়ার সার্ভসের উদ্ধার কর্মীরা আহতদের প্রথমিক চিকিৎসা দিয়ে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এমনভাবেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধে ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ ফায়ার সর্ভিস যৌথ মহড়ার আয়োজন করে বৃহস্পতিবার রাত  বারো টায়। মহড়াপরবর্তী সূধী সমাবেশে ময়মনসিংহ ফায়র সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ ঈশ্বরগঞ্জ ষ্টেশন ইনচার্জ রুকনোজ্জামান প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান, খান এ আলম ও রাজধর মিয়া।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৩-২০১৭ইং/ অর্থ