চাঁদপুরের কচুয়ায় ৫, ১০ ও ১২ নংইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
মো: জাকারিয়া তানভীর, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫, ১০ ও ১২নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ কমিটি গঠন করা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোফাচ্ছেল খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভুইয়া। অন্যান্যদের মধে বক্তব্য রাখেন-উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবির, স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক শরীফ মজুমদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আঃমান্নান, গোহট দঃ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন ও কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক শামস্ মিঠু প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নতুন কমিটি ঘোষনা করেন। এরা হলেন- ৫নংইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি স্বপন, সাধারন সম্পাদক জসিম,১০নংগোহট উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহসান হাবীব, সাধারন সম্পাদক কাজী মোঃ জাকির হোসেন রাসেল, ১২নং আশ্রাফপুর ইউনিয়নের সভাপতি শামছুদ্দিন সৈকত ও সাধারন সম্পাদক তুহিনুর রহমান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৩-২০১৭ইং/ অর্থ