তোফায়েলের স্বপ্ন কি পূরণ হবে?
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ৩নাম্বার চর মোহনা ইউনিয়ন ১ নাম্বার ওয়ার্ডের একাবত দেওয়ান বাড়ী কৃষক ফতু মিয়ার ছেলে । ৬ ভাই বোনের মধ্য ৫ম তোফায়েল বয়স ১৪ বছর প্রাথমিক শিক্ষার গন্ডিপেরিয়ে মাধ্যমিকে গিয়ে আটকে যায় তার লেখাপড়ার চাকা। রায়পুর উপজেলার আমতলী দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া লেখা করেছে সে। অভাবের তাড়ানায় তরকারী ব্যবসা এখন তার সঙ্গী। রবিবার বিকাল ৪ ঘটিকায় রায়পুর মহিলা কলেজের সামনে দিয়ে এক হাতের উপর ভর করে তরকারী বোঝায় ভ্যান গাড়ী নিয়ে যাচ্ছে রায়পুর নতুন বাজারে , তখন কথা হল তোফায়েলের সাথে ।সে জানায় , চার বছর আগে আরেক জনের সুপারী গাছে থেকে পরে আমার হাত ভেঙ্গে যায় । বাবা আনেক কষ্টকরে বিভিন্ন জন থেকে ধারদেনা নিয়ে আমার চিকিৎসা চালায় প্রায় ৩ লক্ষ টাকা খরচ করা পরেও হাত কেটে ফেলা হয়েছে এটা আমার দূভার্গ্য । কথা গুলো বলার সময় তার চোখে মৃদু কান্নার ভাব ছিল । তার ইচ্ছা সর্ম্পেকে জানতে চাইলে তোফায়েল জানান আমার ইচ্ছা ছিল বড় হয়ে আমি শিক্ষক হব আমার স্বপ্ন মনে হয় ভেঙ্গে গেলো তোফালের বাবা ফতু মিয়া জানান আমার অভাবের সংসার ছেলে মেয়েদের কি লেখাপড়া করাব ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৩-২০১৭ইং/ অর্থ