ময়মনসিংহের হালুয়াঘাটে পিসিএল ক্রিকেট নিয়ে জুয়া আটক -৭
মাসুম আদনান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
হালুয়াঘাটে পিসিএল ক্রিকেট খেলা নিয়ে বাজিধরে জুয়াখেলা অবস্থায়সাত জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার ধারা ইউনিয়নের পূর্ব ধারা গ্রামেরআহাম্মদ আলীর পুত্র আব্দুল কাদির (৩২) এর ধারা বাজারে আব্দুল কাদির ষ্টোর নিজ দোকানে ৩ মার্চ দিবাগতরাতে টেলিভিশনে পিসিএল ক্রিকেট খেলা চলাকালীন সময়ে বাজিধরে জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদেরভিত্তিতে এস আই দেলোয়ার হোসেন খাঁন সঙ্গীয় ফোর্স সহ নগদ ২,১১০/= টাকা এবং দোকানের মালিক সহসাত জনকে আটক করে। আটক কৃতরা হলেন, মাঝিয়াইল গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র সাইদুল ইসলাম (২৫), জামাল উদ্দিনের পুত্র রুবেল(২০),পূর্ব ধারা গ্রামের মৃত এলাহী বক্্েরর পুত্র মনির হোসেন(২১),মৃতআব্দুল হাকিমের পুত্র নাজমুল ইসলাম (২২), আহাম্মদ আলীর পুত্র আব্দুল কাদির (৩২),দড়ি নগুয়া গ্রামেরমুক্তার উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম(১৯),মৃত আমজাদ আলীর পুত্র সোরহাব আলী(৩২)। পরে এস আইদেলোয়ার হোসেন খাঁন বাদী হয়ে আটক কৃতদের বিরুদ্ধে ৪ মার্চ জুয়া আইনে অত্র থানায় একটি মামলা দায়েরকরে যার নং১। এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, বাজিধরে পিসিএল ক্রিকেট নিয়ে জুয়াখেলার সময় আটক কৃত ব্যক্তিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৩-২০১৭ইং/ অর্থ