ঘোড়াঘাটে রাস্তায় খোয়ার স্তুপ দেখার কেউ নাই
একরামুল হক, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।
ঘোড়াঘাটে মো হাবিবুল্লাহ নামের এক শিক্ষার্থী বগুড়ার সরকারী কলেজে পড়াশুনা করেন। দীর্ঘদিন পর সম্প্রতি ছুটি কাটাতে বগুড়া থেকে বাসে করে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। হরিপাড়া বাজারে নেমে অটো ভ্যান নিয়ে পথ চলতে থাকেন।কিছু দুর যেয়ে ভ্যানে থাকার সৌভাগ্য হয় না তার।প্রথমে ঝাকুনি পরে দুলতে থাকে ভ্যান।ঝুকি না নিয়ে পায়ে হেটে পথ চলতে বাধ্য হন।এভাবেই দুর্ভোগের কথা জানায় মোঃ হাবিবুল্লাহ। দিনাজপুরের মুল ভুখন্ড থেকে পুর্বে অবস্থিত ঘোড়াঘাটের অনুন্নত অবহেলিত বুলাকীপুর ইউনিয়ন।এশিয়ান হাইওয়ে হরিপাড়া মোড় থেকে বেগুন বাড়ী মসজিদ পর্যন্ত এই রাস্তাটি গত দেড় বৎসর থেকে পাকা হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের অবহেলা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারনে তা হয়ে ওঠে নি।জনগনের নজরে আসার জন্য নাম মাত্র কাজ হলেও তা জনদুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে। সরেজমিন ঘূরে দেখা গেছে রাস্তার খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্হানে বড় বড় খোয়ার স্তুপ ররয়েছে এলাকাবাসি অভিযোগ করে বলেন স্থানীয় ইউপি সদস্যকে বললেও রাস্তার কোন উন্নতি হয়নি।বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করা হলে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৩-২০১৭ইং/ অর্থ