মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মাসুম আদনান, ময়মনসিংহ প্রতিনিধিঃ    

ময়মনসিংহে ইউবিআর-২ বাপসা’র উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

আজ বুধবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাপসাসহ বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গন থেকে বের হয়ে বিভাগীয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টাউন হল প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

পরে দুপুরে বাপসা’র কার্যালয়ে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখুস জাহান। ইউবিআর-২ বাপসা এর উপজেলা ম্যানেজার এএএম মাহমুদুল হক সিদ্দিকী, মাস্টার ট্রেইনার ওয়াই এফ এস কাজী ফারহানা আফরোজ, এস আর ট্রেইনার পিংকু পাল, বাপসা’র কর্মকর্তাসহ সেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিবাবকবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, ‘আমি মনে করি বর্তমানে নারীরা অনেক সেক্টরে পুরুষদের তুলনায় এগিয়ে আছে। তবে এখনো আধিকার প্রতিষ্ঠার অনেক জায়গা রয়েছে। নারীরা আজ জেগে উঠেছে। কেউ তাদের দমন করতে পারবে না। তারা এগিয়ে যাবেই।’

বক্তব্য শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সেচ্ছাসেবকদের দেয়ালিকা তৈরির জন্য তাদের ক্রেস্ট প্রদান ও আবৃতির আয়োজন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/ ০৮-০৩-২০১৭ইং/ অর্থ