মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নান্দাইলে গ্রাম্য চাঁদাবাজ ও আউয়ালকে গ্রেফতারের দাবী এলাকাবাসীর

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের মৃত আব্দুর রহমান ব্যাপারীর পুত্র মোঃ আব্দুল আউয়াল(৫৫)কে গ্রামের নিরীহ মানুষকে হয়রানী, মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা চাদাঁবাজী সহ বহুবিধ অভিযোগে গ্রেফতার করার দাবীতে আচারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক বিআরডিবির পরিচালক মৃত সুরুজ আলী ফকিরের পুত্র মোঃ আবু বক্কর সিদ্দিক ফকির স্থানীয় জনতার বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে গ্রেফতার করার জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে জানানো হয় উক্ত আউয়াল নানা গোপন কাজে ও এলাকায় একজন রহস্যময় পুরুষ হিসাবে পরিচিত। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোঃ আব্দুল খালেক, আব্দুল মতিন, মোঃ সুরুজ আলী, ভূয়া, মোঃ জিলু মিয়া, মোঃ কাঞ্চন, বাবু সুজিত রায় সহ আরও ২০/২৫জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা জানান আউয়াল আওয়ামী লীগের সদস্য না হয়েও নিজেকে আওয়ামী লীগের নেতা দাবী করে সমাজে বিশৃঙ্খলা করে যাচ্ছে। মিথ্যা মামলা, জমি দখল, পুকুর থেকে মাছ লুটে নেওয়া, গভীর নলকূপ নষ্ট করে দেওয়া সহ মামলা-মোকাদ্দমা করাই তার কাজ। আবু বক্কর সিদ্দিক তার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম মোফাজ্জল হোসেন ইউপি সদস্য শহিদুল্লাহ শহীদ ও আচাঁরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম মাস্টারের সুপারিশ সহ অভিযোগ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্থানে প্রেরণ করেছেন। সংবাদ সম্মেলনে নান্দাইল উপজেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৩-২০১৭ইং/ অর্থ