মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে আন্তজার্তিক নারী দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ 

“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার (০৮ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সালাহ উদ্দিন, সমবায় কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী, বিআরডিপি কর্মকর্তা মাকছুদুন তোহরা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া দুলাল, বাপ্সার প্রজেক্ট কো-অডিনেটর শেফালী রানী ভৌমিক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা জন-প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০৩-২০১৭ইং/ অর্থ