ময়মনসিংহ বিভাগে দুটি নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
মাসুম আদনান, ময়মনসিংহঃ
ময়মনসিংহে বিভাগে নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বিশ্ববিদ্যালয় দুটি হলো, বেগম ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।
বেগম ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি জামালপুর জেলায় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি নেত্রকোনা জেলায় করা হবে।
গত ৩০ জানুয়ারি সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৭’ এবং ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন ২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। ভেটিং শেষে আইনগুলো চূড়ান্ত হবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০৩-২০১৭ইং/ অর্থ