মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশ পদ শূন্য

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশত শিক্ষকের পদ শূন্য রয়েছে। উপজেলা শিক্ষা অফিস থেকে জানা যায়, ১৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪ জন প্রধান ও ৫৩ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক কাজে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে যাতায়াতের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। ফলে অন্যান্য শিক্ষকের উপর পড়ছে অতিরিক্ত ক্লাশ নেওয়ার চাপ।

বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ও দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় বছরের পর বছর এসব পদ শূন্য রয়েছে। এমনি একটি প্রতিষ্ঠান হলো উত্তর ভাটি চর নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, যেখানে মোঃ চাঁন মিয়া ১ যুগ যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য শূন্য পদগুলো পূরণ করা জরুরী।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী ছিদ্দিকী ‘মুক্তিযোদ্ধার কন্ঠ’কে জানান, সহকারী শিক্ষকদের পদগুলো খুব দ্রুতই পূরণ হবে আর প্রধান শিক্ষক পদের বিষয়ে যথাযথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৩-২০১৭ইং/ অর্থ