মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রথম আলো বন্ধুসভা ময়মনসিংহের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সাহিত্য উৎসব ২০১৭

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

আনিস মিয়া, ময়মনসিংহ প্রতিনিধি।।

আজ ১১ মার্চ শনিবার প্রথম আলো বন্ধুসভা ময়মনসিংহের আয়োজনে এবার প্রথমবারের মতো জেলা শিল্পকলালল একাডেমী মিলনায়তন এ অনুষ্ঠিত হয়ে গেলো সাহিত্য উৎসব ২০১৭। নবীন-প্রবীণ বিশিষ্ট সাহিত্যগনের মিলন মেলায় এবার এই প্রথম বিভাগীয় শহর ময়মনসিংহে সাহিত্য উৎসব ২০১৭ পালিত হলো। উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন ময়মনসিংহের নগর পিতা মেয়র মহোদয় ইকরামুল হক টিটু , উপস্থিত ছিলেন গোলাম ইয়াজদানী কোরায়াশী( কাজল) আরো উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক নাজমুল করিম সিদ্দিকি, উপস্থিত ছিলেন আবুল কালাম আল আজাদ সাংস্কৃতিক কর্মী, লেখক,ও রাজনীতিবিদ,উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধার ফেরিওয়ালা মুক্তিযুদ্ধা বিপুল পাল, উক্ত অনুষ্ঠান এ আরো উপস্থিত ছিলেন সাহাদাত হোসেন খান হিলু, বহুরূপী নাট্য সংস্থা, উপস্থিত ছিলেন ছড়াকার সনৎদ ঘোষ,সাধারন সম্পাদক প্রগতি লেখক সংঘ,ময়মনসিংহ, আরো উপস্থিত ছিলেন এখলাস উদ্দিন সভাপতি কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি সহ আরো অনেকেই । অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়েই উক্ত অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় সঙ্গীত এ ছিলেন প্রথম আলো বন্ধুসভা ময়মনসিংহে বন্ধুসভার বন্ধুরা। এর পর অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মেয়র মহোদয় ইকরামুল হক টিটু এবং একে একে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ,কবি নাজমুল করিম সিদ্দিকি,সাহাদাত হোসেন খান হিলু প্রমুখ। উক্ত অনুষ্ঠান এ কবি, লেখক, সাহিত্যিকগন এর বক্তব্যে উঠে এসেছে নতুন প্রজন্মের কাছে সাহিত্যের মুক্ত প্রকাশ ঘটনো , সাহিত্যের ইতিহাস ঐতিহ্য এবং নতুন প্রজন্মের কাছে সাহিত্য চর্চা বৃদ্ধি অনুপ্রেরণা জাগরণ। নবীন লেখকগনের কাছে সাহিত্য চর্চা আরো বৃদ্ধি করার লক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহক করা এবং নতুন লেখকগনের উদ্দেশ্য প্রগতিশীল লেখনির অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দগন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ময়মনসিংহের নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক, লেখকদের সরচিত কবিতা,ছড়া পাঠ করা হয়, এতে অংশগ্রহন করেন কবি মাহমুদ আল মামুম,ছড়াকার সনৎ ঘোষ, মুক্তিযুদ্ধা বিপুল পাল, তরুন কবি ও লেখক নিহার লিখন, বন্ধুুসভার সাহিত্য বিষয়ক সম্পাদক শাহিন তাজ সহ আরো অনেকেই। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম শেষ করা হয়।

সর্বশেষে সাহিত্য উৎসব ২০১৭ অনুষ্ঠানে সাহিত্য সম্মাননা প্রদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হলো।সাহিত্য সম্মাননা প্রধান করা হয় প্রগতিশীল ও মানবতাবাদী প্রবীণ লেখক কবি সাব্বির রেজা মহোদরকে। সম্মাননা তুলেদেন প্রথম আলো ময়মনসিংহ প্রতিনিধি, কামরান পারভেজ এবং প্রথম আলো বন্ধুসভা ময়মনসিংহ সভাপতি তাহামিনা শেখ আশা। এর কবি তার অভিব্যক্তির প্রকাশ এর মধ্য দিয়েই সাহিত্য উৎসব ২০১৭ এর অনুষ্ঠান কার্যক্রম শেষ করা হয় । এবং পরিশেষে প্রথম আলো বন্ধুসভা ময়মনসিংহ সভাপতি তাহামিনা শেখ আশা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৩-২০১৭ইং/ অর্থ