রাজশাহীতে স্কুলছাত্র-বৃদ্ধার পৃথক আত্মহত্যার ঘটনা
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
রাজশাহীর চারঘাট ও তানোর উপজেলায় পৃথক আত্মহত্যার ঘটনা ঘটেছে। চারঘাটে মোবাইল ফোন কিনে না দেয়ায় সজিব কুমার দাস (১৩) নামে এক স্কুলছাত্র ও তানোরে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। উভয় ঘটনায় তানোর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃত সজিব কুমার দাস উপজেলা সদরের চারঘাট মডেল থানার তপন কুমার দাসের ছেলে। সে তার বাড়ি সংলগ্ন পদ্মা উচ্চবিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সজিব কেছুদিন থেকে তার বাবা মায়ের কাছে একটি স্কিন টার্চ ফোন কিনে দেয়ার দাবি করছিল।
কিন্তু তার বাবার সামর্থ্য না থাকায় মোবাইল ফোন কিনে দিতে পারেনি। রোববার রাতে মোবাইল ফোনের জন্য কান্নাকাটি করে শুয়ে পড়ে। ভোর রাতে তার মা আদরির ঘুম ভেঙে গেলে ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সজীবকে ঝুলতে দেখে।
চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ জানান, নিহতের পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই সোমবার তার সৎকার করা হয়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
এদিকে রাজশাহীর তানোর বিষপানে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধা। ওই বৃদ্ধার নাম শফিকুল ইসলাম (৬০)। তিনি মুণ্ডুমালা পৌর এলাকার টকটকিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুস সালাম, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩-মার্চ-২০১৭ইং/নোমান