মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Muktijoddhar Kantho ৬৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে বুশরা ও মিনহা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার আমীরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বুশরা (৪) আমীরা গ্রামের আবু ইউসুফের মেয়ে ও একই গ্রামের মিলন হোসেনের মেয়ে মিনহা (২)।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার বিকালে আমীরা গ্রামের ওই দুই শিশু তাদের বাড়ির কাছে পুকুরের পাশে খেলতে যায়। পরে আর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ওই দুই শিশুর লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। অসাবধানতা বশত পুকুরের পানিতে ডুবেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-মার্চ-২০১৭ইং/নোমান