চট্টগ্রামে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ও ক্যাবের যৌথ আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন
মোঃ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম প্রতিনিধিঃ
১৫ মার্চ ২০১৭ইং চট্টগ্রাম সার্কিট হাউজ কনফারেন্স হলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের যৌথ আয়োজনে ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রামে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) সৈয়দা সরোয়ার জাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুকুর রহমান সিকদার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার(ট্রাফিক) দেব দাস ভট্রাচার্য, সাবেক সাংসদ মাহজারুল হক শাহ, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। স্বাাগত বক্তব্য রাখেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক(উপ-সচিব) পুলক কান্তি বড়ুয়া।
আলোচনায় অংশনেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল হক, রেস্তোরা মালিক সমিটির সাধারন সম্পাদক হাজী কামাল উদ্দীন, কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি হাজী ইকবাল আলী আকবর, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব মহানগর যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, জানে আলম, জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক রনজিত কমুার শীল, চিটাগাং ড্রিংকিং ওয়াটার মালিক সমিতির ফয়সাল আবদুল্লাহ আদান, আইসবার মালিক সমিতির সাধারন সম্পাদক আবদুল হান্নান, শিক্ষক নজরুল ইসলাম খান, ক্যাব সদস্য মোনায়েম বাপ্পী, নারী নেত্রী সায়মা হক, এস আলম হাওলাদার, আনিসুর রশিদ প্রমুখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব মহানগরের সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু। ভোক্তা সংরক্ষন আইন ২০১৯নিয়ে উপস্থাপনা দেন সহকারী পরিচালক হাসানুজ্জমান, সঞ্চালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আহমেদ ও ক্যাব ডিপিও জহুরুল ইসলাম।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৩-২০১৭ইং/ অর্থ
