মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র্্যালি, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযেগিতাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় ইউএনও মিতু মরিয়মের নেতৃত্বে র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই জায়গায় এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মিতু মরিয়মের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার এসিল্যান্ড মাহফুজুল আলম মাসুম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।

এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসকল কর্মসূচীতে উপজেলার বিভাগের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৩-২০১৭ইং/ অর্থ