মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার গাবতলী উপজেলা আ’লীগ এবং পৌর যুবলীগ পৃথকভাবে কেক কর্তন করেছে। গতকাল সকালে দলীয় কার্যালয়ে কেক কাটেন উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ সালাম ভোলন, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক আঃ গফুর, জাহাঙ্গীর আলম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক খাজা নাজিমুদ্দিন, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, আ’লীগ নেতা জুয়েল, আহসান উল্লাহ মাষ্টার, নজরুল ইসলাম বাদশা, আজিজার রহমান, তোফাজ্জল হোসেন, সোলায়মান আলী, পুটু, বাবলু, আবু হারেছ, সাফজল, বাবু, ফজলার, আ’লীগ নেত্রী রেকসেনা জালাল, পাপিয়া, জাহানারা, আনিছে, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহনুল খাওলা রোহন, সাংগঠনিক সম্পাদক ফাইন, ছাত্রলীগ নেতা রয়েল, পান্না, মুন, রহমান, সৌখিন, রকি প্রমূখ। অপরদিকে একই কারণে গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান পৌর যুবলীগের সভাপতি হযরত আলী হিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক ইমারত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী, সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী, আমিনুল ইসলাম মুক্তা, যুগ্ম সম্পাদক আহসান হাবিব সোহাগ, সাংগঠনিক সম্পাদক এমএ রঞ্জু, মিঠু পাইকার এবং যুবলীগ নেতা সাব্বির হাসান জাফরু পাইকার। আরও বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম নয়ন, সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফোরকান আলী, সাইফুল, হযরত, ছাত্রলীগ নেতা বিপ্লব সরকারসহ আরও অনেকে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৩-২০১৭ইং/ অর্থ