মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোরে জঙ্গি সন্দেহে নারীসহ ৪ জন আটক

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

যশোরে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজন নারী রয়েছেন।

শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বিপুল জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- শংকরপুর পশু হাসপাতাল এলাকার অধ্যক্ষ তৈয়বুর রহমানের স্ত্রী মাইশা ওরফে বিলকিস, শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার হাসান আল মাসুম ওরফে লালের স্ত্রী নুসরাত পারভীন, মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মোজাহার মোড়লের ছেলে আফজাল ও খুলনার কয়রা উপজেলার কাগমারীচর গ্রামের আজম আলীর ছেলে রবিউল ইসলাম।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের শংকরপুর এলাকার মাঠের মধ্যে একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে জঙ্গি সন্দেহে ওই চারজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়।

ওসি আরো জানান, আটক ব্যক্তিরা জঙ্গি কার্যক্রমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮-মার্চ-২০১৭ইং/নোমান