মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরে হঠাৎ শিলাবৃষ্টি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি: 

লক্ষ্মীপুর জেলায় তুমুল শিলাবৃষ্টি হচ্ছে। শনিবার (১৮ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শিলা ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে।এছাড়া বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার রামগঞ্জ  ও রায়পুর উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্র পাত হয় হয়।দুপুর সোয়া ১২টা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার সর্বত্র বজ্র ও শিলাবৃস্টি হচ্ছে। এদিকে, শিলাবৃষ্টিতে সয়াবিন, তরমুজ, বোরোধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। হঠাৎ শিলা বৃষ্টিতে অবাক সাধারণ ও পেশাজীবি মানুষ। রায়পুর উপজেলার চরবংশী গ্রামের কৃষক আবদুল হাশেম জানান, আমাদেও সয়াবিন ক্ষেতে বৃষ্টিতে সয়াবিন সহ সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সদর উপজেলার তেওয়ারীগঞ্জের রিকসাওয়ালা নুরুল করিম জনান, বৃষ্টির কারনে মানুষ ঘর থেকে বের হয় না কোনো যাত্রী নেই রাস্তাঘাটে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০৩-২০১৭ইং/ অর্থ