মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় মাদ্রাসার ছাত্রী ধর্ষিত

Muktijoddhar Kantho ৫৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ সাইমুন আহামেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার আখাউড়া উওর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মোঃ খলিল মিয়ার কন্যা মোসাঃ সুচি আক্তার সীমা, খড়মপুর আলিয়া মাদ্রাসায় পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রী। দূর্গাপুর গ্রামের  মোঃ জাহাঈীর আলম(৪০) এর ছেলে মোঃ অন্তর মিয়া(২০) প্রায় তিনমাস পূর্বে তাকে ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রর্দশন করে যাতে এই ঘটনা কাউকে না জানায় ।

তাই সীমা এই ঘটনা তার পরিবারকে জানানি। কিন্তু পরবর্তিতে তার পরিবারের লোকজন তার অবস্থা পরির্বতন দেখে এই ব্যাপারটা জানতে পারে ও থানায় বাদী হয়ে মামলা করে। উক্ত আসামীকে ধরে আদালতে পাঠানোর কথা আখাউড়া থানার অফিসার ইনর্চাজ নিশ্চিত করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-মার্চ-২০১৭ইং/নোমান