মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাবতলী মডেল থানা ও পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সভা

Muktijoddhar Kantho ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া থেকে :

সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী এক আলোচনা সভা  আজ সোমবার গাবতলী মডেল থানা ও পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

ওসি আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এ.এম ফজল-ই-খুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ধন্য গোপাল সিংহ, ওসি (তদন্ত) নুরুজ্জামান, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবু সাঈদ মাষ্টার, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সিপিও এসআই আয়নাল হক, গাবতলী সিপিও এসআই আবু জাররা, পরিবহন মালিক ও শ্রমিক কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি লিয়াকত আলী সরকার, পৌর শাখার সভাপতি আব্দুল হাই সরকার, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, পৌর প্যানেল মেয়র তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আয়েন উদ্দিন, খলিলুর রহমান, কাউন্সিলর মিজু আহম্মেদ, সাবেক কাউন্সিলর ইলিয়াস উদ্দিন প্রমূখ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০-মার্চ-২০১৭ইং/নোমান