মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মেয়র সাইফুল গাবতলী মহিলা কলেজের পুনরায় সভাপতি মনোনীত

Muktijoddhar Kantho ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল, বগুড়া থেকে :

বগুড়ার গাবতলী মহিলা ডিগ্রী কলেজের এডহক কমিটির পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন পৌর মেয়র সাইফুল ইসলাম। কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন’কে সদস্য সচিব করে ৫সদস্য বিশিষ্ট এই এডহক কমিটি গত ১৯মার্চ ৬ মাসের জন্য অনুমোদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস। কমিটির অন্যান্যরা হলেন, বিদ্যুৎসাহী সদস্য মোঃ নুরুজ্জামান, সভাপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে একজন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০-মার্চ-২০১৭ইং/নোমান