মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুরে জুয়ার আসর থেকে আ’লীগ-বিএনপি তিন নেতা আটক

Muktijoddhar Kantho ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

শাহাদাত হোসাইন সাদিক, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :

লক্ষ্মীপুরে রায়পুরে রাতে জুয়ার আসর থেকে এক আ’লীগ ও দুই বিএনপিসহ ৩ জনকে  আটক করেছে থানা পুলিশ। রোববার রাত ১০টায় উপজেলার রায়পুর ইউপির মিতালী বাজার এলাকায় আলীর মার্কেট থেকে তাদের গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তাস ও জুয়া খেলার সরঞ্জামসহ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, ১০নং রায়পুর ইউনিয়নের কাজীর চর গ্রামের এরশাদ মিয়ার ছেলে, সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন (৬০), একই গ্রামের তরিক উল্যার ছেলে ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-মাহামুদ আলী ( ৫০) ও চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামের আবু ছায়েদের ছেলে ও ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন (৩৫)।

রায়পুর থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন আসামীকে দুপুরে জুয়া আইনে (৪ ধারায়) লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০-মার্চ-২০১৭ইং/নোমান