মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহী কলেজে সমাজকর্ম দিবস উদযাপন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
পাপন সরকার শুভ্র, রাজশাহীঃ 

রাজশাহী কলেজে বিশ্ব সমাজকর্ম দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সমাজকর্ম বিভাগ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর সোনাদিঘী, জিরো পয়েন্ট মোড় প্রদক্ষিণ করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. জুবাইদা আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যান ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ড. নুরুল ইসলাম, রাজশাহী কলেজ সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৩-২০১৭ইং/ অর্থ