মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি ও সুজুকির ধাক্কায় ৩ শিশু শিক্ষার্থীসহ আহত ৫

Muktijoddhar Kantho ২৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি ও সুজুকির ধাক্কায় ৩ শিশু শিক্ষার্থীসহ ৫জন আহত হয়েছেন।

আজ বুধবার (২২ মার্চ) দুপুওে জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীদের দু’জন অভিভাক ও আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়। আহতরা হলেন তোরাবগঞ্জ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. ইব্রাহীম (৪), আবুল কাশেমের মেয়ে জান্নাত আক্তার (৩), লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের লামিয়া (৩)। এদের মধ্যে একজন তোরাবগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থী।

এ সময় বিবি কুলছুম ও পপি নামের আরো দু’জন আহন হন। পরে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভকারী শিক্ষার্থীরা ১টি সিএনজি ও সুজুকি ভাংচুর করেছে। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মীর আমিনুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করে জানায়, আহতদের মধ্যে ২জন হাসপাতালে ভর্তি ও ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-মার্চ-২০১৭ইং/নোমান