মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে বিশ্ব পানি দিবস উদযাপিত

Muktijoddhar Kantho ২৪৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমান প্রতিনিধি :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে  বুধবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা তোজাম্মেল হক, সাংবাদিক আলম সারোয়ার টিটু।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-মার্চ-২০১৭ইং/নোমান