রাজশাহীতে বাজারে আগুন প্রায় ১০লাখ টাকার ক্ষতি
পাপন সরকার, রাজশাহী থেকে :
রাজশাহীর দুর্গাপুরে সার ও কীটনাশকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সিংগা বাজারে এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার সার ও কীটনাশক নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন দোকানের মালিক
মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, তার দোকান সংলগ্ন হোটেলের রান্নাঘর থেকে আগুনের লাগে। কিছু বুঝে উঠার আগেই তার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই দোকান পুরোটায় পড়ে যায়। এতে দোকানে থাকা সব মালামাল, সার ও কীটনাশক পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৩-মার্চ-২০১৭ইং/নোমান