মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Muktijoddhar Kantho ৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার, রাজশাহী থেকে :

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মীম (১৭) নামের কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার নগরীর তালাইমারীর এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার বাস ভবনে তিনি আত্মহত্যা করেন। নিহত কলেজ ছাত্রী নিউ গভ. ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির
ছাত্রী। তারা সেখানে নেক্সট কোচিং সেন্টার নামের একটি বাড়ির দ্বিতীয় তলায় অনেক দিন ধরে ভাড়া থাকতেন।

আজ বিকেলে তার পরিবারের সদস্যরা বাইরে বেড়াতে গেলে মীম তার নিজ শয়নকক্ষে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদত হোসন খান বলেন, তার লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ গেছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৪-মার্চ-২০১৭ইং/নোমান