রাজশাহীর বরেন্দ্র কলেজে গণহত্যা দিবস পালিত
পাপন সরকার শুভ্র, রাজশাহী থেকে :
‘নারকীয় ও বর্বরোচিত হত্যাকান্ডে জড়িতদের চরম ঘৃণা জানায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বরেন্দ্র কলেজে ২৫ শে মার্চ উপলক্ষে গণহত্যা দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় কলেজে গনহত্যা দিবসের উপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর মোঃ আব্দুল মালেক ‘১৯৭১ সালের এই দিনে ঘুমন্ত বাঙালিদের উপর পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে যে নৃশংস হত্যাযজ্ঞ চালায় তার সাথে জড়িদের প্রতি তীব্র নিন্দা জানান তিনি।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা। গত ২০ শে মার্চ এই দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-মার্চ-২০১৭ইং/নোমান