মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মান্দায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালন

Muktijoddhar Kantho ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী থেকে :

নওগাঁর মান্দায় আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও’র সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহসভাপতি ব্রহানী সুলতান গামা, আব্দুল লতিফ শেখ, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান প্রমুখ। শেষে গণহত্যা বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।

অন্যদিকে কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী শহীদ মামুন হাইস্কুল ও কলেজ, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-মার্চ-২০১৭ইং/নোমান