রাজশাহী বরেন্দ্র কলেজে ২৬শে মার্চ উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি ও পুরষ্কার বিতরণী
পাপন সরকার শুভ্র, রাজশাহী থেকে :
রাজশাহী বরেন্দ্র কলেজে ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।
সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপত্বিত করেন কলেজের অধ্যক্ষ আলমগীর মোঃ আব্দুল মালেক। সভায় অধ্যক্ষ স্যার সহ আরো শিক্ষক এবং শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সর্ম্পকে বক্তব্য দেন। এরপরে রাজশাহী সদর আসনের এমপি জনাব মোঃ ফজলে হোসেন বাদশা কর্তৃক শিক্ষার্থীদের প্রদানকৃত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বইয়ের উপর পরীক্ষা এবং বক্তৃতার পুরষ্কার বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ স্যার। এমপি সাহেবের কথামতো বিজয়ীদের বই এবং কিছু প্রাইজমানি পুরষ্কার দেওয়া হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-মার্চ-২০১৭ইং/নোমান